1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন সুনামগঞ্জে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস

বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ!

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯.২৬ এএম
  • ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জলবায়ু সংকটে নানাভাবে বিপর্যস্ত হাওরের কৃষি ও প্রাণ প্রকৃতি। এই অবস্থার মধ্যে যেখানে বৃক্ষ রক্ষার সরকারি কঠোর নির্দেশনা রয়েছে সেখানে সংরক্ষিত সরকারি বাগান কেটে নিজের স্বার্থে জলাশয়ে কাটা দিচ্ছে বিলের ইজারাদাররা। এতে নষ্ট হচ্ছে বনাঞ্চল। ভারসাম্য হারাচ্ছে হাওরের প্রকৃতি। এরকই এক ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের বিল ও জলাশয়ে মাছের কৃত্রিম অভয়ারণ্য (কৌড়) তৈরির নামে উজাড় করা হচ্ছে সরকারি সারি সারি হিজল কড়চ গাছ। গ্রামের পাশে ৪ একর জমির ওপর গড়ে ওঠা বাগানের বহুবর্ষজীবী এসব গাছ কেটে সাবাড় করার ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে স্থানীয় পরিবেশ ও বাস্তুতন্ত্র।
১৩ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানটি থেকে প্রায় ৬২টি হিজল গাছ গুঁড়িসহ কেটে বিলের পানিতে ফেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ক্রেতা নূরজামাল জানান, জলাশয়ে ফেলার জন্য পাঁচহিস্যা গ্রামের আব্দুর রহিম এবং হরিপুর গ্রামের মিহির রঞ্জন দাস ও সমীর রঞ্জন দাস গংদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় তিনি এসব গাছ কিনেছেন। প্রতি বছরই তিনি এভাবে বিভিন্ন স্থান থেকে হিজল গাছ কিনে থাকেন। জমি নিজেদের দাবি করে বাগানের অংশীদার মিহির রঞ্জন দাস স্পষ্ট জানিয়ে দেন, আমরা আমাদের রেকর্ডিয় জায়গায় গাছ বিক্রি করেছি। এখানে আমাদের জবাবদিহিতার কি আছে। ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সুনামগঞ্জ জেলা বন অফিসের রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, ব্যক্তিমালিকানাধীন জায়গা হলেও পরিবেশ ও প্রতিবেশগতভাবে সংবেদনশীল হাওর অঞ্চলে যেকোনো গাছ কাটার ক্ষেত্রে পরিবেশের প্রভাব বিবেচনা করা অত্যন্ত জরুরি। অবৈধভাবে হিজল গাছ কাটার বিষয়ে আমরা সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করব। তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কাটা গাছ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!