1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন মাহবুব মল্লিক ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু: পশু চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ এজহারনামীয় আসামি গ্রেপ্তার সুনামগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার! দিরাইয়ে বিজিবির পোশাক পরে চুরি, ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার সুনামগঞ্জে সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সরকারি কলেজে গণিত বিভাগের বিদায় ও নবীন বরণ ভেড়াকে মেরে ফেলেছে প্রতিবেশি, থানায় নিয়ে হাজির মালিক: ওসি পাইয়ে দিলেন ক্ষতিপূরণ! চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি

দিরাইয়ে বিজিবির পোশাক পরে চুরি, ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩.০৬ পিএম
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে বিজিবির সদস্য পরিচয় দিয়ে হোটেলে অবস্থান করে চুরির অভিযোগে মো. সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ব্যাগসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে সাইফুর রহমান রুনেল গত ১৫ আগস্ট নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। পরে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ব্যাগ ব্যবহার করে হোটেল থেকে বের হওয়ার সময় তার আচরণে সন্দেহ হয়।
হোটেল কর্তৃপক্ষ কক্ষে গিয়ে ২৪ ইঞ্চি একটি এলইডি টিভি, একটি মিরর, বেসিন সেলফ ও তোয়ালে না পাওয়ায় বিষয়টি নিশ্চিত হয়। পরে তাকে ছাতকের জাউয়া বাজার এলাকা থেকে আটক করে দিরাই থানায় নেওয়া হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় দিরাই থানায় মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান দিরাই থানার ওসি আমিনুল ইসলাম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!