1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

ভেড়াকে মেরে ফেলেছে প্রতিবেশি, থানায় নিয়ে হাজির মালিক: ওসি পাইয়ে দিলেন ক্ষতিপূরণ!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০.৫৯ এএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ শহরতলির বাসিন্দা আনোয়ার হোসেনের একটি ভেড়া মেরে ফেলেছে প্রতিবেশি। মৃত ভেড়া কোলে নিয়ে থানার বারান্দায় কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই দৃশ্য দেখে হতদরিদ্র কৃষক বিচার পাইযে দিলেন থানার ওসি রতন শেখ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম-এর মানবিক ও তাৎক্ষণিক হস্তক্ষেপে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ বুঝে পেয়েছেন তিনি। ঘটনার শুরু হয় যখন ওই অসহায় কৃষক তার পালিত ভেড়াটির আকস্মিক মৃত্যুর পর সঠিক বিচারের আশায় থানায় আসেন। বিষয়টি দেখে ওসি রতন শেখ অবহেলা না করে তাৎক্ষণিকভাবে মৃত ভেড়াটিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠান। সেখান থেকে ভেড়াটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করে একটি সার্টিফিকেট (ময়নাতদন্ত প্রতিবেদন) সংগ্রহ করা হয়। এরপর কৃষকের লিখিত অভিযোগটি আমলে নেয় থানা পুলিশ। গতকাল থানায় উভয় পক্ষকে নিয়ে বসা একটি সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু ও শান্তিপূর্ণ মীমাংসা করা হয়। অভিযুক্ত পক্ষ ক্ষতিপূরণ বাবদ কৃষকের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেয়। কষ্টার্জিত টাকা হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই হতদরিদ্র কৃষক।
ওসি রতন শেখ বলেন, সব মানুষ ন্যায় বিচার পাক সেটা আমরা চাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!