1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন মাহবুব মল্লিক ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু: পশু চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ এজহারনামীয় আসামি গ্রেপ্তার সুনামগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার! দিরাইয়ে বিজিবির পোশাক পরে চুরি, ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার সুনামগঞ্জে সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সরকারি কলেজে গণিত বিভাগের বিদায় ও নবীন বরণ ভেড়াকে মেরে ফেলেছে প্রতিবেশি, থানায় নিয়ে হাজির মালিক: ওসি পাইয়ে দিলেন ক্ষতিপূরণ! চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি

তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন মাহবুব মল্লিক

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯.৫২ পিএম
  • ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের যুবক ও কিশোরদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবদলের অর্থ সম্পাদক মাহবুব মল্লিক। তিনি তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করার লক্ষ্যে মাঠে কাজ করছেন।
শনিবার (২২ আগস্ট) তিনি স্থানীয় মাঠে গিয়ে তরুণদের হাতে ফুটবল, জার্সি ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন। তরুণ প্রজন্মকে খেলাধুলায় ব্যস্ত রাখার পাশাপাশি মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই তাঁর এ উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা।
মাহবুব মল্লিক বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ভালো কাজে উদ্বুদ্ধ করা সম্ভব।
এ সময় স্থানীয় যুবক-কিশোররা ক্রীড়া সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা নিয়মিত খেলাধুলার সুযোগ ও মাঠের পরিবেশ উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখার এ উদ্যোগকে স্বাগত ও প্রশংসা করেছেন স্থানীয়রা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!