1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি কলেজে গণিত বিভাগের বিদায় ও নবীন বরণ ভেড়াকে মেরে ফেলেছে প্রতিবেশি, থানায় নিয়ে হাজির মালিক: ওসি পাইয়ে দিলেন ক্ষতিপূরণ! চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম

সুনামগঞ্জ সরকারি কলেজে গণিত বিভাগের বিদায় ও নবীন বরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪.৪৮ পিএম
  • ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উৎসবমুখর, আনন্দঘন ও আবেগঘন পরিবেশে সুনামগঞ্জ সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি ক্লাব অব ম্যাথমেটিকস’ এর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ এবং ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকারী কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
​২০ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থী এবং ২০২৬ সালের নতুন ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম এক বর্ণিল ও আনন্দময় প্রাঙ্গণে পরিণত হয়।
​অনুষ্ঠানে গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর (আত্তীকরণ) মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ব্রজেন্দ্র কুমার সিংহ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সোহাগ কর অন্তর এবং ২য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদাত হোসেন অত্যন্ত আবেগপ্লুত হয়ে বলেন, আজকের এই আয়োজন ও শিক্ষার্থীদের উপস্থিতি এক ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদায়ী শিক্ষার্থীদের আমরা অফিশিয়ালি বিদায় দিচ্ছি, কিন্তু হৃদয় থেকে বিদায় দিচ্ছি না। সুনামগঞ্জ সরকারি কলেজের গণিত বিভাগ যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে সবসময় উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন অর্পিতা রাণী দাস, শাকিল আহমেদ, জান্নাতুল মাওয়া এবং আকাশ আহমেদ জীম।
অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রধান (পদাধিকারবলে সভাপতি) আবুল কালাম আজাদ ‘ইনফিনিটি ক্লাব অব ম্যাথমেটিকস’এর ২০২৬-২০২৭ মেয়াদের ১ বছর মেয়াদী নতুন কার্যকরী পরিষদের অনুমোদন প্রদান ও ঘোষণা করেন।
​নতুন গঠিত কমিটির উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন,​সভাপতি বিভাগীয় প্রধান (পদাধিকারবলে), ​সহ-সভাপতি মৌবিন আক্তার (সেশন ২০২১-২২), ​সাধারণ সম্পাদক সৌরভ তালুকদার (সেশন ২০২১-২২), ​সহ-সাধারণ সম্পাদক আকাশ আহমেদ (সেশন ২০২২-২৩), ​সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান (সেশন ২০২২-২৩), ​সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ কর অন্তর (সেশন ২০২২-২৩) ও সনদ বর্মন সাগর (সেশন ২০২৩-২৪) ​কোষাধ্যক্ষ শাওন বর্মন (সেশন ২০২১-২২), ​সহ-কোষাধ্যক্ষবৃন্দ আজিজুর রহমান, আবু ফয়েজ, মো. মুজিবুর রহমান ও জান্নাতুল মাওয়া জিম, ​প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া আক্তার (সেশন ২০২৩-২৪), ​সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সিয়ামুর রহমান (সেশন ২৫-২৬), ​ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরিফ উদ্দিন (সেশন ২০২৩-২৪), ​সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুনাজির আহমেদ আলবাব (সেশন ২৫-২৬)।
​এছাড়াও কার্যকারী পরিষদের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিমা আক্তার, তামান্না আক্তার, প্রমি আক্তার, সাবিহা আক্তার, প্রজ্ঞা সাহা, হাকিমুল্লাহ, খন্দকার রাফি আহমেদ এবং হাফিজুল ইসলাম।
​মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নতুন কমিটির সংবর্ধনার মধ্য দিয়ে সমাপ্ত হয় চমৎকার এই অনুষ্ঠানটি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!