1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন মাহবুব মল্লিক ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু: পশু চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ এজহারনামীয় আসামি গ্রেপ্তার সুনামগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার! দিরাইয়ে বিজিবির পোশাক পরে চুরি, ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার সুনামগঞ্জে সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সরকারি কলেজে গণিত বিভাগের বিদায় ও নবীন বরণ ভেড়াকে মেরে ফেলেছে প্রতিবেশি, থানায় নিয়ে হাজির মালিক: ওসি পাইয়ে দিলেন ক্ষতিপূরণ! চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি

সুনামগঞ্জে সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০.৫৬ এএম
  • ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে এক শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে ‘শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক এই সভায় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীমচন্দ্র বর্মন স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিবা ও প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মহোদয়, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং সহকারী শিক্ষকমণ্ডলী। সভায় উপস্থিত সম্মানিত অভিভাবকেরা তাদের মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে ২০২৭ সালের পরীক্ষার্থীরা কীভাবে আরও ভালো ফলাফল করতে পারে, সে বিষয়ে সভায় বিশদ আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। শিক্ষকেরা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ২০২৭ সালের পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাওয়া হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!