স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে বিজিবির সদস্য পরিচয় দিয়ে হোটেলে অবস্থান করে চুরির অভিযোগে মো. সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ব্যাগসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে সাইফুর রহমান রুনেল গত ১৫ আগস্ট নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। পরে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ব্যাগ ব্যবহার করে হোটেল থেকে বের হওয়ার সময় তার আচরণে সন্দেহ হয়।
হোটেল কর্তৃপক্ষ কক্ষে গিয়ে ২৪ ইঞ্চি একটি এলইডি টিভি, একটি মিরর, বেসিন সেলফ ও তোয়ালে না পাওয়ায় বিষয়টি নিশ্চিত হয়। পরে তাকে ছাতকের জাউয়া বাজার এলাকা থেকে আটক করে দিরাই থানায় নেওয়া হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় দিরাই থানায় মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান দিরাই থানার ওসি আমিনুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net