1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার!

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯.২৭ এএম
  • ৬৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে আগামী ২৮ আগস্ট অনুষ্ঠেয় নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। স্থানীয়দের মধ্যে সংঘাতের আশঙ্কাও দেখা দিয়েছে।
জানা গেছে, লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই আয়োজন নিয়ে এবারই প্রথম আপত্তি উঠেছে। গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ সভা করে প্রতিযোগিতা বাতিলের দাবি জানায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, নৌকাবাইচটি এলাকার ঐতিহ্যবাহী আয়োজন এবং প্রতিবছর শত শত মানুষ এতে অংশ নেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি ও পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে।
লাউতা ইউপির সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।
বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!