1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০.১৬ পিএম
  • ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বুধবার ২২ জুলাই সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বুধবার (২২ জুলাই) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রাম এলাকায় গিয়ে তিনি বন্যার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্য ও ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় বিজিবির উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী সংকট এবং মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, জাতীয় সংকট ও দুর্যোগের সময় জনগণের জীবন ও সম্পদ রক্ষায় এবং মানবিক সহায়তা প্রদানে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের কল্যাণে মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবির ত্রাণ, উদ্ধার ও চিকিৎসাসহ সব ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!