স্টাফ রিপোর্টার::
পাহাড়ি ঢল ও বর্ষণে সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার দিনভর গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জের প্রধান নদী সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, চলতি, রক্তি, পাটলাই, বৌলাই, খাসিয়ামারা, পুরাতন সুরমা, কালনীসহ বিভিন্ন নদ নদীতে পানি বাড়ছে। টানা বর্ষণের কারণে দৈনন্দিন কার্যক্রম ও যোগাযোগ ব্যহত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক বলেন, ভারতের উজানে ও এবং সুনামগঞ্জেও ভারী বর্ষণ হচ্ছে। এতে নদ নদ নদীর পানি বাড়ছে। তবে সুরমা নদীসহ অন্যান্য নদ নদীর পানি এখনো বিপৎসীমার নিচে আছে। বুধবার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৬.৭৫ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। যা এখনো বিপৎসীমার নিচে। তবে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানান তিনি।