1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা ‘মাদকের গডফাদার’ রেজাউল জেল হাজতে: পুলিশের প্রতি মাদকপ্রতিরোধ কমিটির কৃতজ্ঞতা

জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১.৩৮ এএম
  • ৩১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের (ডিসি) পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বিতর্কিত ভূমিকা, পক্ষপাতিত্, এবং বিএনপির মাঠ পর্যায়ের নেতৃবুন্দের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন অভিযোগের মুখে থাকা কর্মকর্তাদের মাঠ প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন ডিসিকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এসব ডিসিদের ইউনূস সরকার জামায়াত ও এনসিপির সুরাপিশের নিয়োগ দিয়েছিল।
সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময়ে ৫৯ জেলায় একযোগে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু থেকেই বিতর্কিত ছিল। বর্তমান সরকার মেধা, সততা ও দক্ষতার ভিত্তিতে প্রশাসনে পদায়নের নীতি অনুসরণ করছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, নিয়োগ ও বদলির ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা অন্যায্য প্রভাব রাখা হচ্ছে না। এর আগে বিভিন্ন সময়ে পাবনা, ঠাকুরগাঁও, রংপুর, রাজবাড়ী, গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জসহ কয়েকটি জেলার ডিসিকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!