1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা ‘মাদকের গডফাদার’ রেজাউল জেল হাজতে: পুলিশের প্রতি মাদকপ্রতিরোধ কমিটির কৃতজ্ঞতা

প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায়

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৯.৩৪ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে রবিবার। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৫০৮ জন, সাধারণ ৩৯৯ জন। বেসরকারি প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ৪৯ জন এবং সাধারণ ৭১জন বৃত্তি পেয়েছে। ফলাফল বিশ্লেষনে দেখা গেছে বৃত্তিপ্রাপ্তির দিক দিয়ে এগিয়ে সুনামগঞ্জ সদর উপজেলা। সবচেয়ে পিছিয়ে আছে শাল্লা উপজেলা। সব মিলিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৯৩৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায় জেলায় মোট বৃত্তি পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৭৮৩ জন। এর মধ্যে বৃত্তি পেয়েছে ৯৩৭ জন। সরকারিভাবে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি পেয়েছে যথাক্রমে ৫০৮ জন ও ৩০৯ জন। বেসরকারি প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ৪৯ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭১জন। তবে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি বেশি পেয়েছে সদর উপজেলা। এ উপজেলায় ৮৭ ট্যালেন্টপুল, সাধারণ ৯১টি সরকারি বৃত্তি এসেছে। বেসরকারি বৃত্তি পেয়েছে ট্যালেন্টপুলে ৯টি এবং সাধারণ ১৮টি।
ফলাফল বিশ্লেষনে আরো দেখা গেছে সবচেয়ে কম বৃত্তি পেয়েছে শাল্লা উপজেলা। এই উপজেলায় ট্যালেন্টপুল সরকারি বৃত্তি ২৭ জন, সাধারণ ৫জন। বেসরকারি কোনও বৃত্তি আসেনি। দোয়ারাবাজার উপজেলায় ট্যালেন্টপুল (সরকারি) ৫০টি, সাধারণ (সরকারি) ৯টি। বেসরকারিভাবে কোনও প্রতিষ্ঠান বৃত্তি পায়নি। বিশ্বম্ভরপুরে ট্যালেন্টপুল ২৫টি (সরকারি), সাধারণ ৪টি। বেসরকারি ট্যালেন্টপুল ৪টি এবং সাধারণ ১০টি। ছাতকে ট্যালেন্টপুল (সরকারি) ৬৯টি, সাধারণ ৩২টি। বেসরকারি ট্যালেন্টপুল ১০টি এবং সাধারণ ১৩টি। তাহিরপুরে সরকারি ট্যালেন্টপুল ৫৪টি, সাধারণ ১৬টি। বেসরকারি ট্যালেন্টপুল ২টি এবং সাধারণ ৩টি। জামালগঞ্জ সরকারি ট্যালেন্টপুল ৩৮টি, সাধারণ ৩৫টি, বেসরকারি ট্যালেন্টপুল ৯টি এবং সাধারণ ৯টি। ধর্মপাশায় সরকারি ট্যালেন্টপুল ২৭টি, সাধারণ ৩০টি। বেসরকারি ট্যালেন্টপুল ১টি এবং সাধারণ ১টি। শাল্লায় সরকারি ট্যালেন্টপুল ২৭টি, সাধারণ ৫টি। এই উপজেলায় বেসরকারি ট্যালেন্টপুল ও সাধারণ কোনও বৃত্তি নেই। দিরাইয়ে সরকারি ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৪৪টি, সাধারণ ৪৬টি। বেসরকারি ট্যালেন্টপুল ৫টি এবং সাধারণ ৮টি। জগন্নাথপুরে সরকারি ট্যালেন্টপুল ৩৪টি, সাধারণ ১১টি। এই উপজেলায় বেসরকারি ট্যালেন্টপুল ৩টি এবং সাধারণ ৩টি বৃত্তি। শান্তিগঞ্জে সরকারি ট্যালেন্টপুল বৃত্তি ৩৪টি, সাধারণ ১২টি। বেসরকারি ট্যালেন্টপুল ৪টি এবং সাধারণ ৩টি। মধ্যনগর উপজেলায় সরকারি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৯জন, সাধারণ ১৮জন। এ উপজেলায় বেসরকারি ট্যালেন্টপুলে ২ জন, সাধারণ কেউ কোন বৃত্তি পায়নি।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস বলেন, দুর্গম জনপদ হাওরাঞ্চলের উপজেলা গুৃলো তুলনামূলক বৃত্তিপ্রাপ্তির দিক দিয়ে পিছিয়ে আছে। তবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!