1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮.১০ এএম
  • ৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধ/র্ষণের চেষ্টার অপরাধে আব্দুল কাহার (৬২) নামের এক বৃদ্ধকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামী আব্দুল কাহার (৬২) সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামের মৃত. আব্দুল লতিফের ছেলে। এ ঘটনাটি সে সময় বেশ আলোচিত ছিল।
বুধবার বিকাল সাড়ে ৩টায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুন্যালের বিচারক জিনাত সুলতানা এই রায় ঘোষণা করেন। মামলায় বাদী পক্ষে কৌঁসুলি হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল কাদির (জিলান) এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান।
আদালত সূত্রে জানা যায় যায়, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর দুপুর অনুমান ১টায় হালুয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী (৬) তার নিজ বাড়ির পাশে আসামী আব্দুল কাহারের নাতনীর সাথে খেলাধুলার জন্য যায়। এ সময় আসামী আব্দুল কাহার শিশুটিকে তার শয়নকক্ষে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি চিৎকার শুরু করলে আসামী বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায় এবং শিশুটির পিতা—মাতা তাকে উদ্ধার করে রক্তাক্ত ও আহত অবস্থায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।
পরবর্তীতে এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন (মামলা নং—৩২৩/২৬)। তদন্ত শেষে পুলিশ আসামী আব্দুল কাহারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) ধারায় আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় চিকিৎসা সনদ, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও বিজ্ঞ আদালতে শিশুটির দেওয়া ২২ ধারার জবানবন্দি পর্যালোচনায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক জিনাত সুলতানা আসামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!