1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২.৪৯ এএম
  • ২৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়ে শত শত ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার ভোরে পরিচালিত এ অভিযানে অন্তত ৪০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। ইবাদতে মশগুল মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলি পুলিশ গ্রেনেড নিক্ষেপ করে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে মুসল্লিরা আল-আকসা মসজিদে ইবাদতের জন্য অবস্থান করছিলেন। ভোরের আগে ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে এবং সেখানে অভিযান শুরু করে। এ সময় মুসল্লিদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ব্যবহার করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফাহমি আব্বাস জানান, তিনি মসজিদ প্রাঙ্গণের পূর্ব পাশে বসে ছিলেন। হঠাৎ পুলিশ সেখানে প্রবেশ করে উপস্থিত মুসল্লিদের ওপর লাঠিচার্জ শুরু করে। পাশাপাশি কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়, যা আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করে।
অন্যদিকে ইসরায়েলি পুলিশের দাবি, কিছু মুখোশধারী তরুণ লাঠি, পাথর ও পটকা নিয়ে মসজিদের ভেতরে অবস্থান নিয়েছিল। তাদের সরিয়ে দিতেই নিরাপত্তা বাহিনী অভিযান চালায়।
ফিলিস্তিনি কর্মকর্তাদের ভাষ্য, অভিযানের সময় অন্তত ৪০০ ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েলের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনার পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার ভোরে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে একাধিক রকেট নিক্ষেপ করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, মোট নয়টি রকেট ছোড়া হয়েছে, যার ফলে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রকেট হামলার জবাবে গাজার দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় হামাসের অবস্থান লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। লাঠিচার্জ ও রাবার বুলেটের আঘাতে অন্তত ১২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। সংস্থাটির অভিযোগ, আহতদের চিকিৎসা দিতে তাদের কর্মীদের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ সতর্ক করে বলেন, পবিত্র স্থানকে ঘিরে উত্তেজনা আরও বাড়ানো হলে তা বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে।
এদিকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের অভিযানের নিন্দা জানিয়েছে জর্ডান ও মিসরও। এ ঘটনার খবরে মুসলিম বিশ্বে উত্তেজনা বিরাজ করছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!