1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মেয়েদের বিশ্বকাপ বাছাই ক্রিকেটে বাংলাদেশের দাপুটে জয়

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ৩.৩৪ পিএম
  • ৬১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সে দাপুটে জয় দিয়ে শুরু করেছে টাইগার কন্যারা। বুধবার আয়ারল্যান্ড মহিলা দলকে ৭ উইকেটে হারিয়েছে রুমানা আহমেদরা। এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো বাংলাদেশের।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। সেখানে শুরুতেই তারা মুখোমুখি হয় আয়ারল্যান্ডের। কলম্বো ক্রিকেট ক্লাবের মাঠে বাংলাদেশের বোলারদের সামনে খেই হারানো আইরিশরা ৪৭.১ ওভারে অলআউট হওয়ার আগের স্কোরে জমা করে ১৪৪ রান। জবাবে ৬৫ বল আগে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।
সহজ লক্ষ্যে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার শারমিন সুলতানা ও শারমিন আক্তার। সুলতানা ২২ রানে আউট হলেও আক্তার তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন ৫২ রানের ঝলমলে ইনিংস। তার আগে সানজিদা ইসলাম ২ রান করে আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফারজানা হক (৩৪*) ও রুমানা ইসলাম (২৪*)।
এর আগে পেসার জাহানারা আলমের বোলিং তোপে শুরুতেই এলোমেলো হয়ে যায় আইরিশদের ব্যাটিং লাইন। ১৫ রানের মধ্যে জাহানারা তুলে নেন আয়ারল্যান্ডের ২ উইকেট। শেষ দিকে আরও এক শিকার নিয়ে ৯ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট পাওয়া এই পেসারই হয়েছেন ম্যাচসেরা। পান্না ঘোষ ছিলেন আরও ভয়ঙ্কর, ৮.১ ওভারে ১৬ দিয়ে তার শিকার ২ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন রুমানা ও খাদিজা তুল কুবরাও।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!