1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

শান্তিগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৭.৩৩ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে সালমা বেগম (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত গৃহবধূ শিমুলবাঁক ইউনিয়নের ঢালাগাও গ্রামের শওকত মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (১৫ আগস্ট)সন্ধ্যা ৬ টায় ওই গৃহবধূ নিজ বসত ঘরের চালের বর্গার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বরণ করেন৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ তার শ্বাশুড়ির সাথে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন৷ এরপর বিকেল ৫ টায় তার স্বামী শওকত মিয়া বাহির থেকে আসলে স্বামী স্ত্রী স্বাভাবিক আলাপ চারিতা শেষে স্বামী হাওড়ে মাছ ধরতে চলে যান। এবং শাশুড়ী তার শিশুপুত্রের জন্য ঔষধ আনতে বাজারে গেলে সবার অগোচরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন৷ এরপর শাশুড়ী বাজার থেকে ফিরে এসে তার পুত্রবধূকে শয়ন কক্ষে ঘরের চালের বর্গার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশ হইতে লোকজন ঝড়ো হয়। প্রতিবেশির সহায়তায় লাশ নামিয়ে তার স্বামী সহ স্থানীয় পল্লী চিকিৎসক এর কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে৷
তবে পুলিশ জানিয়েছে, শুরবাড়ির নির্যাতনের কারণেই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে দাবী করেছেন তার পরিবার৷
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!