1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬.৩৩ পিএম
  • ২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
চব্বিশকে একাত্তরের সঙ্গে তুলনা করলে মুক্তিযোদ্ধাদের বুকে রক্তপাত হয় বলে সমাবেশে বলেছেন সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা। পিরোজপুরে ‘জামায়াত শিবির কর্তৃক’ মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাযা ও দাফনে বাধা এবং সারাদেশে মুক্তিযোদ্ধা নির্যাতনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারা এ কথা বলেন। ৫ নভেম্বর বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা মানিক পশারির জানাযা ও দাফনে বাধাপ্রদানকারী জামায়াত শিবিরের বিরুদ্ধে আইনী ব্যবস্থাগ্রহণ ও সারাদেশে মুক্তিযোদ্ধা লাঞ্চনাকারীদের বিচারের দাবিতে সমাবেশে এসব দাবি জানান।
সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার হাজি নূরুল মোমেন। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা কমা-ারসহ হাজারো মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা অংশ নেন।
সকাল সাড়ে ১১টায় শহরে প্রতিবাদ মিছিল বের করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। এসময় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা শ্যামলবরণ আচার্য্য, আব্দুল মজিদ, প্রভাত রঞ্জন তালুকদার, শাহ সিরাজ কুতুবী, আব্দুল কাদির, কুমুদ রঞ্জন দাস, সৈয়দ জসীম উদ্দিন, আতাউর রহমান, হারুনুর রশিদ, সফর আলী, আনোয়ার হোসেন তোতা মিয়া প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা ও ছাতক উপজেলা কমা-ার তোতা মিয়া বলেন, আমরা বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের রণাঙ্গণের সৈনিক। যারা ২৪কে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে তাদের কাছে জানতে চাই তারা জাতিকে কোন পতাকা, কোন ভূখ- দিয়েছে? মুক্তিযুদ্ধের চেতনাকে আড়াল করতেই তারা চব্বিশকে সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি। এই বীর মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি আমাদের সেক্টর কমা-ার ছেলে। দেশকে স্বাধীনতাবিরোধীদের থেকে রক্ষা করতে না পারলে আমাদের মুক্তিযোদ্ধাদের হাতে দেশ ছেড়ে দেন। আমরা এখনো জীবিত আছি। আমরা এই বাংলাদেশকে স্বাধীনতাবিরোধীদের কাছ থেকে টিকিয়ে রাখতে পারবো। জামায়াতে ইসলামির উদ্দেশ্যে তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতাবিরোধী এই দলটির সংসদের প্রতিনিধিত্ব জাতির জন্য লজ্জার। তাদের উপস্থিতি সংসদকে কলঙ্কিত করেছে। এখন তারা আমাদের স্বাধীন করা দেশে আমাদেরকেই অপমানিত করছে। মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধাপ্রদানকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী বলেন, ১৯৭১ সালে পাকিস্তানীদের সঙ্গে থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে জামায়াত শিবিরের রাজাকাররা। আমরা তাদের পরাজিত করে স্বাধীন ভূখ-, পতাকা পেয়েছি। আমাদের ৩০ লাখ মানুষ শহিদ হয়েছেন। আড়াইলাখ মা বোন ধর্ষিত হয়েছেন। কিন্তু আজ সেই পরাজিতরা আমাদেরকে নির্যাতন করছে। আমাদের ভাই মানিক পশারির জানাযা, দাফন ও গার্ড অব অনারে প্রকাশ্যে বাধা দিয়েছে। সারাদেশে তাদের হাতে শেষ বয়সে আমাদের লাঞ্চিত হতে হচ্ছে। আমরা তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!