1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২.৪৬ পিএম
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। উদ্ধার করা বিদেশি মদের বোতলগুলো ১৫টি কালো রঙের পলিথিনের ব্যাগে রাখা ছিল।

রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় আব্দুজ জহুর সেতুর টোল প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, সদর উপজেলার রাধানগর পয়েন্ট থেকে কয়েকজন ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে আব্দুজ জহুর সেতুর টোল প্লাজার দিকে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত আনুমানিক ১০টার দিকে কুতুবপুর এলাকায় টোল প্লাজার সামনে চেকপোস্ট স্থাপন করে।

এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা জানান তিনি। এরপর তার দেখানো মতে সিএনজির ভেতরে থাকা ১৫টি কালো রঙের পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য ও পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. দ্বীন ইসলাম (৩৬)। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের মৃত আবুদ মিয়ার ছেলে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা সিএনজিসহ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!