1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১.০২ পিএম
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধ র্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেলে অভিযুক্ত ইমাম সাদিকুর রহমানকে (৪২) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের একটি দোকান থেকে চা পাতা আনতে যাচ্ছিল এক কিশোরী। এ সময় ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমাম সাদিকুর রহমান তাকে হাত ধরে জোরপূর্বক নিজের কক্ষে নিয়ে যান। ঘটনাটি গ্রামের দুই স্কুলছাত্রের নজরে আসে। তারা ইমামকে কিশোরীর হাত ধরে কক্ষে নিয়ে যেতে দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।
পরে স্থানীয় লোকজন মসজিদের ইমামের কক্ষে গিয়ে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। কিশোরীর অভিযোগ, ইমাম তাকে জোর করে কক্ষে নিয়ে মুখ চেপে ধরে লেপ দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। চিৎকার করতে চাইলে তাঁর মুখ চেপে ধরা হয়। একপর্যায়ে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কিশোরীকে উদ্ধারে অংশ নেওয়া ইয়ারাবাদ গ্রামের নাজির উদ্দিন বলেন, সকালে দুই স্কুলছাত্র এসে জানায়, ইমাম ওই মেয়েকে হাত ধরে টেনে তাঁর কক্ষে নিয়ে গেছেন। পরে গ্রামের লোকজন একত্রিত হয়ে ইমামের কক্ষে প্রবেশ করেন এবং লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় উপস্থিত লোকজনের সামনে ইমাম মেয়েটির হাত ধরার কথা স্বীকার করেন।

গ্রামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সকালে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পায়, ইমাম ওই কিশোরীর হাত ধরে নিজের কক্ষে টেনে নিয়ে যাচ্ছেন। বিষয়টি দেখে তারা দ্রুত আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা গিয়ে কিশোরীকে উদ্ধার করেন।

এদিকে স্থানীয় লোকজন ও পুলিশের কাছে দেওয়া বক্তব্যে অভিযুক্ত ইমাম সাদিকুর রহমান কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, কিশোরী নিজেই তাঁর কক্ষে ঢুকেছিল। পরে লোকজন দেখে ফেলার ভয়ে তাকে লেপ দিয়ে ঢেকে রাখেন। হাত ধরা ছাড়া অন্য কিছু করেননি বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত ইমামকে আটক করে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

অভিযুক্ত সাদিকুর রহমান গত ১১ মাস ধরে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদে ইমামতি করছেন। তাঁর বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে অনেক দূরে। তাঁকে থানায় নিয়ে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!