1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

নকআউট পর্বে যে দারুণ সুখবর পেলে আর্জেন্টিনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬.১৪ পিএম
  • ৪৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বড় এক স্বস্তির খবর পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে অবশেষে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের অতন্দ্রপ্রহরী ক্রিশ্চিয়ান রোমেরো।
সব কিছু ঠিকঠাক থাকলে শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষেই মাঠে নামতে প্রস্তুত এই সেন্টার ব্যাক।
আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ষোলোর ম্যাচে টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। নকআউটের এই বাঁচা-মরার লড়াইয়ের আগে রোমেরোর দলে ফেরা কোচ লিওনেল স্কালোনির জন্য এক বিরাট স্বস্তির নাম। শতভাগ ফিট থাকলে কেপ ভার্দের বিপক্ষে শুরু থেকেই রক্ষণভাগ সামলানোর দায়িত্বে দেখা যেতে পারে ২৮ বছর বয়সী এই তারকাকে।
এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ডিফেন্ডার। চোটের তীব্রতায় জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে সাইডবেঞ্চে বসেই কাটাতে হয় তাকে। রোমেরোর অনুপস্থিতিতে রক্ষণভাগে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিকে নামিয়েছিলেন স্কালোনি। অবশ্য জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
জর্ডান ম্যাচ শেষেই অবশ্য স্কালোনি আশাবাদ ব্যক্ত করেছিলেন যে নকআউট পর্বের আগেই রোমেরোকে ফিরে পাবেন তিনি। কোচের সেই আশাই এখন বাস্তবে রূপ নিল। সোমবার (২৯ জুন) ক্যানসাস সিটিতে এক দিনের বিশ্রামের পর দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেন রোমেরো। অনুশীলনে তাকে চেনা ছন্দেই দেখা গেছে, যা তার দ্রুত সেরে ওঠারই বড় প্রমাণ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!