1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর

পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০.৫৩ এএম
  • ৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
জলবায়ু প্রভাবসহ নানাবিদ কারণে হাওরের পানি সময়ের আগেই কমতে শুরু করেছে। কৃষকরা বোরো ধান রোপনের প্রস্তুতি নিয়েছেন। কিন্তু এখনো এই ফসলরক্ষায় কোনও উদ্যোগ শুরু হয়নি। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলীসহ ৫জন এসও (সাব স্টেশন অফিসার) বদলি হয়ে গেছেন। হাওরের ফসলরক্ষা বাঁধ কার্যক্রম শুরুর মওসুমে দায়িত্বশীল কর্মকর্তাদের বদলিতে বিপাকে পড়েছে পাউবো। প্রতি বছর অক্টোবরের মাসেই হাওরের বাঁধের জন্য সার্ভে শুরু হয়। কিন্তু এবার নভেম্বর মাসের এক সপ্তাহ অতিবাহিত হতে চললেও সার্ভের জন্য সংশ্লিষ্ট টিম আসেনি। এতে আগামী বোরো মওসুমে ফসলরক্ষা বাঁধের কাজ বিলম্বিত হবে এবং ঝূঁকির মুখে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে প্রায় দুই মাস আগে পানি উন্নয়ন বোর্ডের পওর বিভাগ-১ এর কর্মকর্তা মামুন হাওলাদার বদলি হয়ে গেছেন। তারপর গত এক মাসের ব্যবধানে দুইজন নির্বাহী প্রকৌশলীর আদেশ হলেও তারা নামেমাত্র যোগদান করে বদলি হয়ে চলে গেছেন সাথে সাথেই। এছাড়াও দুটি বিভাগের ৫জন এসও (সাব স্টেশন অফিসার) সম্প্রতি বদলি হয়ে গেছেন। অন্যান্য বছর ফসলরক্ষা বাঁধের কার্যক্রম অক্টোবরের শেষদিকেই শুরু হতো। স্থানীয় কর্মকর্তাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সার্ভেয়ার এনে বাধের প্রিওয়ার্কের সার্ভে করতেন। কিন্তু এবার এখনো সার্ভেয়াররা আসেননি। এর মধ্যে কর্মকর্তাদের বদলির হিড়িক পড়েছে। ঝূকিপূর্ণ এই অঞ্চলে কর্মকর্তাদের অনেকে কাজ করতে আগ্রহী নয় জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, উপজেলা সাবস্টেশন অফিসারদের নেতৃত্বে সার্ভেয়াররা প্রতিটি হাওরের বাধে গিয়ে সার্ভে করার পর উপজেলা ও জেলা কাবিটা মনিটরিং ও বাস্তবায়ন কমিটি প্রকল্প গ্রহণ ও অনুমোদন করে কাজ শুরু করে। প্রতি বছর ডিসেম্বরের ১৫ তারিখ কাজ শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। কিন্তু এবার কর্মকর্তাদের বদলি ও অন্যান্য বারের মতো সার্ভেয়াররা এখনো না আসায় হাওরের কাজ শুরু করার বিলম্বের আশঙ্কা দেখা দিয়েছে। এতে পাহাড়ি ঢলের আগ্রাসনের মুখে থাকা হাওরের বাধের কাজ যথাসময়ে সম্পন্ন হওয়া নিয়ে শংশয় দেখা দিয়েছে।
সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেনরায় বলেন, লোকবল থাকলেও হাওরের ফসলরক্ষা বাঁধের মতো জরুরি কাজ প্রতি বছর বিলম্বিত হয়। কিন্তু এবার অনেক দায়িত্বশীল কর্মকর্তারা মওসুমের আগে বদলি হয়ে যাচ্ছেন। নতুন সার্ভেয়াররাও আসছেন না। তাই কাজ যথাসময়ে শুরু নিয়ে শঙ্কা রয়েছে। এতে হাওরের বোরো ফসল ঝূঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অবিলম্বে হাওরের একমাত্র ফসলের জন্য এখনই জরুরি বাঁধের কাজের তৎপরতা শুরু করা উচিত।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক বলেন, পওর বিভা-১ এর নির্বাহী প্রকৌশলীসহ দুটি বিভাগের ৫জন এসও সম্প্রতি বদলি হয়ে গেছেন। তারা সবাই বাধের কাজের পরীক্ষিত কর্মকর্তা এবং দায়িত্বশীল ছিলেন। তাছাড়া এখনো সার্ভেয়ার আসেননি। তবে আমরা এসব বিষয় মাথায় রেখে কিভাবে হাওরের ফসলরক্ষা বাধের কাজ এগিয়ে নিয়ে যায় সেটা মাথায় রেখে কাজ করছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!