1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর এক পোষাকের দাম ৩৮ কোটি টাকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬, ৫.৫৯ পিএম
  • ৭৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
হলিউডের খ্যাতিমান অভিনেত্রী মেরিলন মনরার এক পোশাকের দাম ৪৮ লাখ মার্কিন ডলার! যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৩৮ কোটি টাকা! নিলামে হলিউডের নন্দিত অভিনেত্রী মেরিলিন মনরোর একটি পোশাক এই অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছে বলে জানা গেছে।

মনরোর এই পোশাকটির বিশেষত্ব হলো মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনে এই পোশাক পরে ‘শুভ জন্মদিন’ গানটি গেয়েছিলেন তিনি।

কেনেডির ৪৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল নিউইয়র্কের মেডিসন স্কয়ারে। সেই অনুষ্ঠানে পরা মনরোর এই পোশাকটি ছিল দারুণ আঁটসাঁট। আড়াই হাজার ক্রিস্টালে সাজানো এই পোশাকটি কিনেছে রিপলিস বিলিভ ইট অর নট মিউজিয়াম চেইন। ধারণা করা হচ্ছিল, এ গাউনটির দাম বড় জোর ৩০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। কিন্তু ধারণার চেয়েও বেশি দাম উঠেছে আলোচিত ওই পোশাকটির।

পোশাকটি কেনা প্রসঙ্গে রিপলিস বিলিভ ইট অর নট মিউজিয়াম চেইনের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ওই পোশাকটি সেই সময়ের পপ সংস্কৃতির কিংবদন্তি।

মনরোর সেই পোশাকে ক্রিস্টাল লাগানো রয়েছে।কেনেডির জন্মদিনের অনুষ্ঠানের মাত্র তিন মাস পর মারা যান মনরো। আর ওই জন্মদিনের পরের বছর হত্যার শিকার হন কেনেডি। এই পোশাকটি ১৯৯৯ সালে একবার নিলামে উঠেছিল। সে সময় এর দাম উঠেছিল ১ দশমিক ২৬ মিলিয়ন ডলার। কিন্তু এবারে যে দাম উঠেছে, তা সম্ভবত নিলামে বিক্রি হওয়া কোনো পোশাকের ক্ষেত্রে সর্বোচ্চ দামের রেকর্ড। এর আগে ২০১১ সালে মনরোর আরেকটি পোশাক বিক্রি হয়েছিল ৪৬ লাখ মার্কিন ডলারে।

তথ্যসূত্র : বিবিসি, গার্ডিয়ান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!