1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন সুনামগঞ্জে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস জাতীয় পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের জারীফ ও তার দল সুনামগঞ্জের মল্লিকপুরের ছিচকে চোর মাছুম চুরিতে বেপরোয়া: সন্ধান চায় পুলিশ সুনামগঞ্জে বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার সৌদির রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: ঢাকা থেকে পাঁচ ফ্লাইট বাতিল মিছাখালী রাবারড্যাম এর নিচ দিয়ে চুরির বালু পাথর পরিবহন: ঝুঁকিতে রাবারড্যাম সুনামগঞ্জে শিশু সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন

অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১.১৪ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অনার্স কোর্স চালুর প্রায় ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ছয়টি বিষয়ে মাস্টার্স ফাইনাল কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, ইংরেজি, উদ্ভিদবিজ্ঞান ও গণিত বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ তৈরি হচ্ছে। এতে সুনামগঞ্জসহ দুর্গম হাওরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। অনার্স কোর্স চালুর প্রায় ২৫ বছর পর ৬টি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকসহ সুধীজন উল্লসিত। তবে ২০১৩ সাল থেকে অন্য চারটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ অক্টোবর ২০২৬ তারিখের এক চিঠিতে সুনামগঞ্জ সরকারি কলেজে মাস্টার্স ফাইনাল কোর্স চালুর লক্ষ্যে অধিভুক্তি ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠি অনুযায়ী, দুটি বিষয়ের জন্য ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অধিভুক্তি ফি জমা দিতে হবে। সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন হওয়ার পর অধিভুক্তির বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের অনুপ্রেরণা ও সহযোগিতা এবং সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষক আবদুর রাকিব তারেকের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আব্দুল হাই চৌধুরী শানু।
তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় শিক্ষার্থীদের স্নাতকোত্তর পড়াশোনার জন্য অন্যত্র যেতে হবে না। এতে সময়, অর্থ ও ভোগান্তি কমার পাশাপাশি অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে।
এ উদ্যোগে সহযোগিতার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!