1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

শাল্লায় অটিজম বিষয়ে ওয়ার্কশপ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯, ২.৫১ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা::
শিক্ষা নিয়ে গড়ব দেশে’ শেখ হাসিনার বাংলাদেশ’ রাষ্ট্রীয় আইন মেনে চলি’ অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি’ শিক্ষায় সমান সুযোগ চাই’ একীভূত শিক্ষার বিকল্প নাই’ এ শ্লোগান কে সামনে রেখে- ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (NAAND) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ, ঢাকা এর আয়োজনে সুনামগঞ্জের শাল্লা উপজেলা হলরুমে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এ্যানডিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন) এর সভাপতিত্বে,শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপুরঞ্জন দাস,শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, আটগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা উত্তমকুমার মন্ডল।
উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক, এবং কলেজ পর্যায়ের প্রভাষক বৃন্দ ও দাখিল মাদ্রাসার সুপার ও সহকারী সুপারদের নিয়ে অনুষ্ঠিত ওয়ারিয়েন্টেশন ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলাল উদ্দিন ও চুনারুঘাট সরকারী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ রবিউল হোসেন।
অনুষ্ঠানে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (NAAND) শীর্ষক প্রকল্পটির লক্ষ্য উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!