1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

সিলেটে গ্রেপ্তার দক্ষিণ সুনামগঞ্জের অজ্ঞান পার্টির সদস্য শহিদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ৩.৩০ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
সিলেট নগরের তালতলা এলাকা থেকে অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আব্দুস শহিদ (৫৫)। সে দক্ষিণ সুনামগঞ্জের কামরুপদলং গ্রামের মৃত ইব্রাহীম আলীর পুত্র। সোমবার সকালে নগরীর তালতলা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। সিলেট ও সুনামগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, আব্দুস শহিদ কোতোয়ালী মডেল থানার মামলা নং- ৭০, তাং- ১৯/০২/২০১১ খ্রিঃ ধারা- ৩২৮/৩৭৯ পেনাল কোড এবং সুনামগঞ্জ ছাতক থানার মামলা নং- ০৪, তাং- ০৩/১০/২০১৫ খ্রিঃ ধারা- ৩২৮/৩৭৯ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী।
তাকে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে চোরাইকৃত একটি ব্যাগ সহ ৩টি পাসপোর্ট, যার নং-ড০২৯৩৩১৬, ইজ০৬৯৫১২১, ইঔ০৫৪৬৫০০, ২টি ন্যাশনাল আইডি কার্ড এবং ৭৩,০০০/- টাকা মূল্যের ১টি রাডো হাত ঘড়ি উদ্ধার করেছে পুলিশ। মো. ফিরোজ আলী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন। যার মামলা নং- ১০, তাং- ১১/০৩/২০১৯ খ্রিঃ ধারা- ৩২৮/৩৭৯/৪১১ পেনাল কোড।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ তার সহযোগীদেরকে নিয়ে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে নেশা জাতীয়দ্রব্য প্রয়োগ করে অজ্ঞান করে তাদের মালামাল চুরি করে নিয়ে যায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!