1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

পীর মিসবাহর পক্ষে পৌর ছাত্র লীগের নির্বাচনী সভা

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ৫.৫৪ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপের্টার::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট মনোনীত প্রার্থী অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহকে বিজয়ী করার লক্ষ্যে সুনামগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পৌরসভা অডিটোরিয়ামে সুনামগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ইকবাল মাহমুদ শাহরিয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বাক্ষর রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা মঞ্জারুল হাসান, অ্যাড. চাঁন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সহ-সভাপতি জন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, দফতর সম্পাদক লিটন সরকার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফ উল আলম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আসিফ বখত রাদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় তালুকদার, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মিল্টন দাস, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সনক কান্তি দাস ও পৌর ছাত্রলীগ নেতা ফারহান রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মৃণাল শ্যাম সাগর, জগলুল হোসেন তুহিন, দেবব্রত দাস সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহিন চৌধুরী, জয় তালুকদার, সাংগঠনিক সম্পাদক সু্দীপ্ত কান্তি দাশ, মাহবুবুল হক রাজু,দফতর সম্পাদক মাহবুবুল ইসলাম রাহাত,পাঠাগার বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান অমিত,সোহাগ প্রমুখ সহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
সভায় বক্তারা সুনামগঞ্জ-৪ আসনে মহাজোটের প্রার্থী অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!