1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা কমান্ডারকে নিয়ে ফেইসবুকে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ৫.০৯ পিএম
  • ৫৬৫ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফর আলী কে নিয়ে যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর উদোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা কার্যালয়ে মোঃ জাকির মাষ্টারের প্ররিচালনায় সভায়  সভাপতিত্ব করেন উপজেলা ডিপোটি কমান্ডার মোঃ মনফর আলী।
সভায় বক্তারা এসব অপপ্রচার কারীদের বিরুদ্ধে নিন্দা ও বিচারের দাবি জানান। ভবিষ্যতে কোন মুক্তিযোদ্ধার সম্মান নিয়ে কেউ অপপ্রচার করলে তার বিরুদ্ধ উপজেলার সকল মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষনা দেন তারা।
উল্লেখ্য গত ৯ জুলাই উপজেলা কমান্ডার মোঃ শফর আলী  ও লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আমিরুল হক কে নিয়ে দোয়ারাবাজারের কন্ঠস্বর নামক ফেইসবুক আইডির মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হয়।
এতে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাষ্টার , আজিম মাষ্টার , উপজেলা অর্থ কমান্ডার আব্দুল খালেক, লক্ষীপুর ইউনিয়ন কমান্ডার মোঃ মকবুল আহমদ, আব্দুল বারিক, সাবেক মেম্বার চমক আলী, আমির হুসেন, আলকাছ আলী, ইয়াকুব আলী, মুক্তিযোদ্ধার সন্তান হুসাইন আহমদ ,আব্দুল কাদির প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!