1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস জাতীয় পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের জারীফ ও তার দল সুনামগঞ্জের মল্লিকপুরের ছিচকে চোর মাছুম চুরিতে বেপরোয়া: সন্ধান চায় পুলিশ সুনামগঞ্জে বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার সৌদির রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: ঢাকা থেকে পাঁচ ফ্লাইট বাতিল মিছাখালী রাবারড্যাম এর নিচ দিয়ে চুরির বালু পাথর পরিবহন: ঝুঁকিতে রাবারড্যাম সুনামগঞ্জে শিশু সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে সুনামগঞ্জ জুবিলী স্কুল কর্তৃপক্ষের মতবিনিময় ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ সুনামগঞ্জ সদর হাসপাতালে দালাল আটক, চক্রের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি

সুনামগঞ্জের মল্লিকপুরের ছিচকে চোর মাছুম চুরিতে বেপরোয়া: সন্ধান চায় পুলিশ

  • আপডেট টাইম :: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬.২৮ পিএম
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের মাছুম আহমদ (৩৫) নামের এক পেশাদার চোর প্রতিদিনই শহরের মল্রিকপুর, ওয়েজখালি, লালপুরসহ বিভিন্ন এলাকায় দিব্যি চুরি করছে। পুলিশ তার টিকিটিও ছুঁতে পারছেনা। পুলিশের টাওন ইন্সপেক্টরও তাকে ধরতে জোর চেষ্টা করছেন। কিন্তু ঘন ঘন লোকেশন বদলানোয় তাকে ধরা সম্ভব হচ্ছেনা।
সুনামগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে মল্লিকপুরের রাজমিস্ত্রি আবুল কালামের ছেলে মাছুম। পুলিশের খাতায় সে একজন পেশাদার চোর হিসেবে তালিকাভূক্ত। প্রতিদিন খুটিনাটি চুরি যারা করে তাদের মধ্যে সে একজন প্রশিদ্ধ ছিচকে চোর।
গত ১৭ সেপ্টেম্বর সকালে সে পাসপোর্ট অফিসের সামনে লৌকিক এন্ড শৌভিক ভবনের নিচ থেকে সিলিন্ডার গ্যাসের চেম্বার ভেঙ্গে দুটি সিলিন্ডার নিয়ে যায়। যা সিসিটিভিতে ধরা পড়ে। এর আগে একই এলাকার উসমান গণির দোকান, ব্যাঙ্কার জুবের আহমদের বাসায়ও চুরি করে। এছাড়া শহরের উত্তর পশ্চিম এলাকায় যত চুরি হয় সব কটিতেই সে জড়িত বলে জানা গেছে।
জানা গেছে লৌকিক এন্ড শৌভিক ভবনের সিলিন্ডার গ্যাসের চেম্বার ভেঙ্গে সিলিন্ডার চুরির ছবি চিহ্নিত করে তার বাবা আবুল কালাম ও শশুর আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করলে তারা চুরি যাওয়া মালামাল মালিককে বুঝিয়ে দিবেন বলে আশ্বস্থ করেন। পরবর্তীতে অভিযুক্ত মাসুমের সঙ্গে ও তার স্ত্রী সেলির সঙ্গেও কথা বলে আব্দুস সালাম মালিককে মালামাল বুঝিয়ে দেবার আশ্বাস দেন। কিন্তু সালাম মালামাল বুঝিয়ে দেননি।
জানা গেছে মাছুম চুরির মালামাল তার শশুরকে দিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে।
মাছুমের বাবা আবুল কালাম বলেন, লৌকিক এন্ড শৌভিক ভবনে চুরির ঘটনায় আমি লজ্জিত। কারণ এই মালিক আমার পরিচিত। আমার ছেলে চুরি করায় তাকে বহু আগে বাড়ি থেকে বের করে দিয়েছি। সে আমার সঙ্গে থাকেনা।
সুনামগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অভিজিৎ ভৌমিক বলেন, মাছুমের বিরুদ্ধে চুরির অনেক অভিযোগ আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!