দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফর আলী কে নিয়ে যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর উদোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা কার্যালয়ে মোঃ জাকির মাষ্টারের প্ররিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ডিপোটি কমান্ডার মোঃ মনফর আলী।
সভায় বক্তারা এসব অপপ্রচার কারীদের বিরুদ্ধে নিন্দা ও বিচারের দাবি জানান। ভবিষ্যতে কোন মুক্তিযোদ্ধার সম্মান নিয়ে কেউ অপপ্রচার করলে তার বিরুদ্ধ উপজেলার সকল মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষনা দেন তারা।
উল্লেখ্য গত ৯ জুলাই উপজেলা কমান্ডার মোঃ শফর আলী ও লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আমিরুল হক কে নিয়ে দোয়ারাবাজারের কন্ঠস্বর নামক ফেইসবুক আইডির মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হয়।
এতে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাষ্টার , আজিম মাষ্টার , উপজেলা অর্থ কমান্ডার আব্দুল খালেক, লক্ষীপুর ইউনিয়ন কমান্ডার মোঃ মকবুল আহমদ, আব্দুল বারিক, সাবেক মেম্বার চমক আলী, আমির হুসেন, আলকাছ আলী, ইয়াকুব আলী, মুক্তিযোদ্ধার সন্তান হুসাইন আহমদ ,আব্দুল কাদির প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net