1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ

সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮.২৩ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ৪৪৪টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে মহা নবমী পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার দুপুরে তিনি সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম, কেন্দ্রীয় দুর্গাবাড়ি, নতুনপাড়া পূজামণ্ডপসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। সবাই নির্বিঘ্নে পূজামণ্ডপে আসবেন এবং আনন্দের সঙ্গে পূজা উদযাপন করবেন।
তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবক ও সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সবাই যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বছরের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।
এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!