1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ

গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯.৪৮ এএম
  • ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গাগলী সুপার লীগ সিজন–৪-এর প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) শহরের পানসী রেস্টুরেন্টে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এবারের নান্দনিক ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম।
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে গাগলী সুপার লীগ সিজন–৪। এবারের আসরে সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবেন। প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গঠিত দলগুলোকে ঘিরে এবারের আসর আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হবে বলে প্রত্যাশা আয়োজকদের।
প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডা. সৈকত দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব কাজী নাসিম উদ্দিন লালা, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক জিএম তাশহিজ, জেলা ক্রিকেট দলের কোচ মো. জাহাঙ্গীর আলম এবং গাগলী সুপার লীগের স্পোর্টস ফিজিও আরিফুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট উদ্যোক্তা আবু তাহের সনি,সাবেক ক্রিকেটার সুলেমান কবির।
অনুষ্ঠানে অতিথিরা গাগলী সুপার লীগের আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ক্রিকেটের বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের প্রত্যাশা, গাগলী সুপার লীগ সিজন–৪ সুনামগঞ্জের ক্রিকেটপ্রেমীদের জন্য একটি জমজমাট ও উপভোগ্য আসরে পরিণত হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!