1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বিশ্বম্ভরপুরে ৮৮ বোতল ভারতীয় মদ-বিয়ার জব্দ সুনামগঞ্জে অনুমোদনহীন তিন স্লিপার কোচকে ৩ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ, সিলেট, সরাইল, কুমিল্লা, ময়মনসিংহ সীমান্তে ৯ মাসে ১১ পিস্তলসহ ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখকে মনুষ্যত্ব ফাউন্ডেশনের সম্মাননা সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ দোয়ারায় মরাচেলা নদীতে বালু লুটের মহোৎসব,: ভাঙনের ঝুঁকিতে বসতবাড়ি-মসজিদ-মাদ্রাসা সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা রাদ সিলেট থেকে গ্রেফতার  সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ ধর্মপাশায় সরকারি ভূমি দ/খলে বাধা দেওয়ায় ঘোষণা দিয়ে প্রধান শিক্ষকের ওপর হা/ম/লা

বিশ্বম্ভরপুরে ৮৮ বোতল ভারতীয় মদ-বিয়ার জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০.৪৩ এএম
  • ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকা থেকে ৮৮ বোতল ভারতীয় মদ ও বিয়ারের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চিনাকান্দি বিওপির একটি টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১২০৯/৬-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬৪ বোতল ভারতীয় মদ ও ২৪ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যগুলোর মোট সংখ্যা ৮৮ বোতল।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটক ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!