1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ

সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮.২৩ এএম
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ জেলার ৪৪৬টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ৮৮২ জন সদস্য। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। সুনামের সাথে দায়িত্ব পালন করছেন আনসাররা।
মঙ্গলবার (২০ অক্টোবর) আনসার ও ভিডিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমান্ড্যান্ট মোর্শেদা খানমের নেতৃত্বে জেলার ১২টি উপজেলায় নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা কমান্ড্যান্টসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দায়িত্বরত সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দিচ্ছেন।
দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, শৃঙ্খলা বজায় রাখা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পূজা উদ্‌যাপন কমিটি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
এ ছাড়া দ্রুত তথ্য আদান-প্রদানে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ তদারকি অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!