স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক মানব পাচারকারীসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও দুই মানব পাচারকারী পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গত বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকা থেকে বাঁশতলা বিওপির বিশেষ টহল দল তাদের আটক করে। আটক মানব পাচারকারী মো. আমির (২২) ইসলামপুর গ্রামের বাসিন্দা। আটক অপর দুজন হলেন যশোরের মো. আবুল হোসেন (৪২) ও ফাতেমা (১৮)। তাদের ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানায় বিজিবি।