1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

দিরাইয়ে শতবর্ষী পদ্মবিলকে সরকারি ভাবে পর্যটন কেন্দ্র ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮, ৫.০১ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পদ্মকানন হিসেবে পরিচিত শতবর্ষী পদ্ম বিলকে সরকারী ভাবে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয়েছে। শুক্রবার বেলা ২ঘটিকায় বিলের পাড়ে আনুষ্ঠানিকভাবে ফলক উম্মোচণের মাধ্যমে এর উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পত্মী লুবনা আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিউল আলম, জেলা ম্যাজিস্ট্রেট মাহাম্মদ হারুন উর রশীদ, ফয়সল রায়হান, ফারজানা আক্তার ববি, আক্তার জাহান সাথী, গাজালা পারভীন রুহী, মঞ্জুর আলম, ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, এহসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগদিশ সামন্ত, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, রনধির দাস, অসীম কুমার দাস প্রমুখ। এর পর ফলক উম্মোচনের মাধ্যমে উপজেলার জগদল, সরমঙ্গল ও চরনারচর তিনটি ইউনিয়ন পরিষদে মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, এ পদ্মবিল কে সরকারীভাবে বিশেষ পরিকল্পনার মাধ্যমে আকর্ষণীয় করে তুলা হবে। পদ্ম কাননটি দেখার জন্য দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসবেন। বেসরকারীভাবে আবাসিক রিসোর্স স্থপনের জন্য এলাকাবাসীকে আহ্বান জানান তিনি।
উল্লেখ্য ৭.৩৩একর সরকারের খাস খতিয়ানের জায়গার এ বিলে শতবছর পুর্ব থেকে পদ্মফুল ফুটে আসছে। প্রাকৃতিকভাবেই বিশাল এ জায়গা জুড়ে পদ্মফুল ফুটে আসছে বলে জানিয়েছেন এলাকাবাসী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!