1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

ধানের দাম ১৫শ টাকা মন নির্ধারণের দাবিতে কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮, ২.২৮ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরের কৃষককদের বঞ্চনা ও অবহেলার প্রতি সংহতি জানিয়ে এবং হাওরের একমাত্র ফসল বোরো ধানের লাভজনক দামসহ নানা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সঙ্গীত কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদ। বৃহষ্পতিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন গ্রাম এলাকা থেকে কর্মসূচিতে প্রকৃত কৃষকরা এসে যোগ দেন। মানববন্ধন শেষে গ্রামের শিল্পীরা হাওরের কৃষকদের বঞ্চনা নিয়ে রচিত সঙ্গীত পরিবেশন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের কৃষকরা আবহমান কাল থেকে শ্রমঘামে একমাত্র বোরো ফসল ফলিয়েও ন্যায্য দাম পাননা। সরকারিভাবে নামমাত্রে ধান সংগ্রহ করায় ফড়িয়ারা এই সুযোগে অল্পমূল্যে কৃষকদের ধান কিনে মজুদ করে। বক্তারা অবিলম্বে গ্রামে গ্রামে সরকারিভাবে ধানক্রয় কেন্দ্র গড়ে তোলা, স্বর্ণের দামের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিমন ধানের দাম ১৫শ টাকা নির্ধারণের দাবি জানান। পাশাপাশি হাওরের উদ্ধৃত্ত প্রায় সাড়ে তিন লক্ষ মে.টন ধান সরকারিভাবে কেনা, জেলার ব্যক্তি মালিকানাধীন ২৭০টি অটো রাইস মিলে কৃষকের ভেজা ধান শুকানোর ব্যবস্থা গ্রহণ এবং হাওরে জলমহাল নিয়ন্ত্রণের নামে ইজারাদারদের সীমানার বাইরে এসে দখল প্রতিষ্ঠা বন্ধের আহ্বান জানান কৃষক নেতারা।
ছাত্র নেতা আসাদ মনির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন কমডের রমেন্দ্র কুমার দে মিন্টু, অবসরপ্রাপ্ত অধ্যাপক কমরেড চিত্তরঞ্জন তালুকদার, কমরেড নির্মল ভট্টাচার্য্য, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, কৃষক মঙ্গল মিয়া, আলতাফ উদ্দিন, শাহিদ মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে হাওরের কৃষকদের নানা বঞ্চনার কথা গানে গানে পরিবেশন করেন গ্রামের শিল্পী ফকির নওশাদ এবং আব্দুল বারিক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!