1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দক্ষিণ সুনামগঞ্জে জোরসিংহা হাওরে নৌকাডুবিতে দু’জন নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১ জুলাই, ২০১৮, ৩.৩৬ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে নৌকাডুৃবিতে দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রামের মো. সাজিদুর রহমানের স্ত্রী হোসনে আরা বেগম (২৫) ও পাশর্^বর্তী জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের জাল্লাবাদ গ্রামের মৃত ফুরকান আলীর ছেলে নৌকার মাঝি মো. এমদাদুল হক (৬০)। রবিবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জের জোরসিংহ হাওরে এ নৌকা ডুবিতে ওই হতাহতের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার জামালগঞ্জ উপজেলা থেকে ৭ জন নারী , শিশু ও পুরুষরা একত্রিত হয়ে হাত চালিত নৌকাযোগে পার্শ্ববর্তী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামে এক আত্বীয়ের বাড়িতে শিরনির দাওয়াত খেতে যান।’ দাওয়াত খাওয়া শেষে ওই নৌকায় করে ফের জামালগঞ্জে বাড়ি ফেরার পথে ৭ যাত্রী কেশবপুর থেকে মুক্তাখাই গ্রামে যাওয়ার সময় পাশর্^বর্তী জোরসিংহা হাওরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ছোট নৌকা নিয়ে এসে দু’ শিশুসহ ৫ জনকে উদ্ধার করলেও এক মহিলা ও নৌকার মাঝি নিখোঁজ হন।’ পরে তাদের লাশ উদ্ধার করেন এলাকাবাসী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!