1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

ধর্মপাশায় যুব মহিলা লীগের উদ্যোগে বর্ষবরণ: দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮, ১২.১৭ পিএম
  • ৪৪১ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যুব মহিলা লীগের উদ্যোগে বর্ষবরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে উপজেলার পাইকরাটি ইউনিয়নের বৌলাম গ্রামে বর্ষবরণ অনুষ্টান ১৪২৫ বাংলা উদযান অনুষ্টিত হয়। বৌলাম গ্রামের কুয়েত প্রবাসী শাহ আলম এর সহযোগীতায় বর্ষবরণ ১লা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্টান ও ৫ম শ্রেণী কৃতি শিক্ষার্থী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা, কলম), ডিকসেনারী, গ্লাস, সাবান, তোয়ালী বিতরণ করা হয় এতে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে এ উপকরণ বিতরন করা হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন বৌলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন রশিদ ও সহকারী শিক্ষক সৈয়দ নূরুল ইয়াহিয়া শাহীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলার যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক সুকমল দে সরকার। বিশেষ অতিথি বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক মো. আব্দুল হাই, বিশিষ্ট নাট্য শিল্পী তোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক মো. আব্দুল মোনায়েম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ, সহকারী শিক্ষক সামিউল হক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রোকেয়া আক্তার খাতুন, জেলা ছাত্রলীগ নেতা রাজন আহমেদ, ধর্মপাশা উপজেলা যুবলীগের নেতা সাখাওয়াত হোসেন, ছাত্রলীগ নেতা মোহন, ইমন চৌধুরী, সমাজ কর্মী নাসরিন আক্তার, ব্যবসায়ী শাহ সাকিন, এমদাদুল হক লিটু তালুকদার প্রমূখ। বক্তারা বলেন, ১লা বৈশাখে কুয়েত প্রবাসী শাহ আলম এর প্রতি আকুল আবেদন জানান যাতে করে সেলবরষ ও পাইকরাটি ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের আগামী ১লা বৈশাখে সংবধ্বনা ও পুরস্কার বিতরন করার জন্য আহবান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!