1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

সুনামগঞ্জে শামীমা শাহরিয়ার: নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন

  • আপডেট টাইম :: বুধবার, ২১ মার্চ, ২০১৮, ৪.৩৯ পিএম
  • ৩৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার বলেছেন,‘ নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক। নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়, এটা আজ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে প্রমাণিত। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছে। আওয়ামী লীগের নৌকাকে বিজয়ী করুন, সুনামগঞ্জ পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন। ’
গতকাল বুধবার বিকালে সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নাদের বখতের নৌকা প্রতীকের প্রচারণায় এসব কথা বলেন তিনি।
জেলা কৃষক লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে স্টেশন রোড, আলফাত স্কয়ার পয়েন্ট, ডিএস রোড, পৌর বিপণী, ধোপাখালী এলাকায় নৌকা প্রতীকের প্রচারণা করেন। এর আগে জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে প্রচারণার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
তিনি আরও বলেন,‘ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ বাংলাদেশের জন্য মাইলফলক। উন্নয়নে বিশ্বের রোল মডেল হতে যাচ্ছে বাংলাদেশ।’ স্বাধীনতার মাসে শেখ হাসিনার নৌকা প্রতীকে সবাইকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
প্রচারণায় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, গৌতম কুমার বণিক, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য সালমা আক্তার চৌধুরী, কামরুল হাসান কমল, রিংকু চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী রাসেল, তাহের মিয়া, জাহাঙ্গীর আলম, সাব্বির আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক আব্দুল কাহার, শাহজাহান মিয়া, সেলিম আহমদ মিটু, রোকন মিয়া, তাহিরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক খসরু ওয়াহিদ চৌধুরী, খোকন আহমদ, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক বাবলু আহমদ, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আলী আমজদ, সুনামগঞ্জ পৌরসভা কৃষক লীগের আহবায়ক কল্লোল তালুকদার, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, কৃষক লীগ নেতা মামুন মিয়া, মুসলিম উদ্দিন, সিদ্দিকুর রহামন, সানোয়ার আহমদ, মজিদা আসমা, মারুফা আক্তার, রিতা আক্তার, ছায়না বেগম, দিলোয়ার হোসেন দুলাল, ডা. আব্দুল আজিজ, আ. আলীসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!