1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বরিশালে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সুনামগঞ্জে গনমাধ্যমকর্মীদের প্রতিবাদ কর্মসূচি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮, ৪.৩১ পিএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বরিশালের বিউটি মোড় থেকে নির্মম নির্যাতন করতে করতে টেনে হেচড়ে ডিবি কার্যালয়ে নিয়ে হাতে হাতকড়া পরিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয় বেসরকারি সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফটোসাংবাদিক সুমন হাসান কে। কোন কারণ ছাড়াই কতিপয় ডিবি সদস্যদের এমন হিং¯্র আচরণে ক্ষুব্ধ হয়ে উঠেছে দেশের সকল অঞ্চলের সাংবাদিক সমাজ। পাশবিক এ নির্যাাতনের শিকার সুমন হাসানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ক্ষুব্ধ হয়ে ওঠেন নানা শ্রেণী পেশার আপামর নাগরিকরা। গত ১৩ মার্চ দুপুরে ঘটে যাওয়া এ ন্যক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন সুনামগঞ্জের গনমাধ্যমকর্মীরা। সুনামগঞ্জ রিপোর্টার’স ইউনিটির ব্যণারে বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার’স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সিনিয়র সাংবাদিক শামস শামীম, এমরানুল হক চৌধুরী, মাসুম হেলাল, সেলিম আহমদ, তারেক মাহমুদুর রহমান, হিমাদ্রী শেখর ভদ্র, জাকির হোসেন, বিশ^জিৎ সেন রায় পাপন, কুদরত পাশা, অরুণ চক্রবর্তী, মাসুক আলম, ঝুনু চৌধুরী, মো. আমিনুল ইসলাম, ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশিকুর রহমান পীর, সাধারণ সম্পাদক রুজেল আহমদ, শহিদনুর আহমদসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ৮ ডিবি সদস্য কে বহিস্কারের দাবি জানান। এমন ঘটনা বাংলাদেশ পুলিশ বিভাগের বড় কলঙ্ক বলেও উল্লেখ করেন তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!