1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

রাস্তায় পড়ে থাকা অসুস্থ অসহায় বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিলেন নাদের বখত

  • আপডেট টাইম :: শনিবার, ৩ মার্চ, ২০১৮, ১.০৬ পিএম
  • ৪২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
রমজান আলী নামের এক বৃদ্ধ গত ১৫ দিন ধরে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন সুনামগঞ্জ শহরের জামাইপাড়া এলাকায়। পথের মানুষদের শুধু ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতেন। নামটি বলতে পারলেও আর কিছু বলার ক্ষমতা ও স্মৃতি তার নেই। শনিবার বিকেলে সনামগঞ্জের দুই সংবাদকর্মীর সহায়তায় তাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এই অসহায় বৃদ্ধের খবরটি কানে আসে সদ্যপ্রয়াত সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখতের। তিনি তাৎক্ষণিক সংশ্লিষ্টদের এই বৃদ্ধের উন্নত চিকিৎসার জন্য আহ্বান জানান এবং এর চিকিৎসার ব্যয়ভার বহনের সম্পূর্ণ দায়িত্ব নেন। তিনি হাসপাতালের সংশ্লিষ্টদের এই অসহায় অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় যাতে কোন ত্রুটি না থাকে সেই আহ্বান জানান। বর্তমানে এই অসহায় বৃদ্ধের চিকিৎসা চলছে সুনামগঞ্জ সদর হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে ওই বৃদ্ধের বাড়ি সিলেটের কদমতলি এলাকায়। তার উন্নত চিকিৎসার প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানান।
সাংবাদিক আমিনুল ইসলাম জানান, নাদের বখত অসহায় এই বৃদ্ধের খবর পাওয়ার পরই তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য আমাদের অনুরোধ জানান। পরে তিনি হাসপাতালের সংশ্লিষ্টদেরও বৃদ্ধের উন্নত চিকিৎসার কথা জানিয়ে চিকিৎসার ব্যয়ভার বহনের কথাও আমাদের জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!