1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

হাওরের বাঁধ নির্মানে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮, ৮.১৪ এএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের অর্ধশতাধিক হওরের বাধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহন করেন।
মানববন্ধন চলাকালে বক্তার বলেন, আমরা দু’মাস আগে বাঁধ নির্মাণে সেনাবাহিনীর অর্ন্তভুক্তিসহ তিনটি দাবি করেছিলাম, একটিও বাস্তবায়ন হয়নি। বাঁধ নির্মাণ, নদী খননসহ সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি এবং বাধণির্মানে নীতিমালা লংঘন, অপ্রয়োজনীয় বাঁধের প্রকল্প দিয়ে সরকারি প্রকল্প লুটপাট করা হয়েছে। বক্তারা বলেন, বাধ নির্মাণের নামে প্রশাসন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনরা অপ্রয়োজনীয় ও তোষণের প্রকল্পের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা অপচয় করেছেন। তাছাড়া বাধেও প্রাক্কলণ ও নীতিমালা কাজের কাজ কিছুই হচ্ছেনা।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতা সালেহীন চৌধুরী শুভ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি মুক্তিযুদ্ধা এড. বজলুল মজিদ চৌধুরীর খসরু, সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সদস্য মুর্শেদ আলম, ইয়কুব বখত বহলুল, সাবেক কাউন্সিলর শামিম রেজা সামু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, এ কে কুদরত পাশা প্রমুখ।
এছাড়াও কর্মনসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক ও লেখক ইশতিয়াক রুপু আহমেদ ও মহী জামান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!