1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

যুক্তরাজ্যপ্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদকে বিভিন্ন স্থানে ফুলেল সংবর্ধনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭, ৪.০৪ পিএম
  • ৫৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি ফরহাদ আহমেদের বাংলাদেশ আগমণ উপলক্ষে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগ নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহষ্পতিবার দুপুরে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করেন তিনি। এসময় নেতাকর্মীরা বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সেখান থেকে গাড়ি বহর করে তাকে সুনামগঞ্জে নিয়ে আসেন নেতাকর্মীরা। সুনামগঞ্জে আসার পথে সিলেট ও গোবিন্দগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি পথসভা করে। এসব পথসভায় ফরহাদ আহমেদ সুনামগঞ্জকে শেখ হাসিনার ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করতে ভেধাভেদ ভুলে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেও কাজ করার আহ্বান জানান তিনি।
পরে সুনামগঞ্জেও স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ফরহাদ আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান।
সিলেট ওসমানী বিমান বন্ধর থেকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ফরহাদ আহমদেকে অভ্যর্থনা জানিয়ে সুনামগঞ্জে নিয়ে আসেন জেলা স্বেচ্ছাসেক লীগের সাংগঠনিক সম্পাদক, তরুণ আইনবজীবী ও ফরহাদ আহমেদের বাল্যবন্ধু বুরহান উদ্দিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি এহছান আহমদ উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!