1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

শাল্লায় আন্ত: বাজার ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিসভা

  • আপডেট টাইম :: রবিবার, ৮ অক্টোবর, ২০১৭, ১.২২ পিএম
  • ৫৫২ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৭ অক্টোবর ২০১৭ রোজ মঙ্গলবার থেকে আন্ত বাজার ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৭ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ মাছুম বিলল্লার এর সভাপতিত্বে ও শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালী পদ রায়ের সঞ্চালনায় খেলা সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, শাল্লঅ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী, বহারা ইউনিয়নন পরিষদের চেয়ারম্যান বিধান চৌধুরী, এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, ঘুঙ্গিয়ারর গাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক সুবীর সরকার পান্না, বাহারাা ইউনিয়ন পরিষদের সদস্য লিপ্টন দাস, শিক্ষক অনাদি তালুকদার, মনোজ সরকার খোকন, সুদীপ্ত দাস, সুব্রত কুমার দাস, মামুদ নগর বাজার কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হেমসেন সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বিজিত তালুকদার, সাংবাদিক হাবিবুর রহমান-হাবিব, আনন্দ পুর বাজার কমিটির সহ-সভাপতি রঞ্জিত রায়, আনন্দ পুর বাজার কমিটির সাধারণ সম্পাদক বিকাশ রঞ্জন চক্রবর্তীসহ উপজেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
আগামী ১৭ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩-৩০ ঘটিকায় উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উদ্বোধনী খেলা উনুষ্ঠিত হবে। এবারের খেলায় ১৬টি দল অংশগ্রহণ করবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!