1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার দিরাইয়ে জলমহালে মাছ লুটের অভিযোগ: ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন

কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ!

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৪৩ পিএম
  • ২ বার পড়া হয়েছে

উজ্জীবক সুজন তালুকদার::
কাশ্মীরে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে ভারতে নেওয়ার পর সুনামগঞ্জের ছাতকের দুই যুবক ও কোম্পানীগঞ্জের এক যুবক নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রায় এক মাস ১০ দিন ধরে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ নেই। এতে স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজরা হলেন ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের সোহেল ও আয়াছ আলী এবং কোম্পানীগঞ্জের জালিয়ারপাড় গ্রামের আলা উদ্দিন। এ ঘটনায় নিখোঁজদের স্বজনদের পক্ষ থেকে ছাতক থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ফাহিম নামের এক ব্যক্তি ভালো বেতনের চাকরির কথা বলে তাদের ভারতে নেওয়ার ব্যবস্থা করেন। সেখানে যাওয়ার পর প্রথমদিকে পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও পরে তা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের খোঁজ নিতে গেলে ফাহিমের বাবা ফারুক পরিবারের কাছে প্রথমে ৩০ হাজার টাকা দাবি করেন। এর মধ্যে ১৫ হাজার টাকা বিকাশে দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে আরও টাকা দাবি করা হয় এবং নিখোঁজদের মুক্তির বিনিময়ে ১ লাখ ৩০ হাজার টাকা চাওয়ার অভিযোগও করা হয়েছে।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল জানান, অভিযোগ পাওয়ার পর ফারুকের সন্ধানে এসআই মঞ্জুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, নিখোঁজদের অবস্থান শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
স্বজনরা দ্রুত নিখোঁজ তিনজনকে উদ্ধারে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!