1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯.২১ এএম
  • ৯৮ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে গ্রামীণ ঐতিহ্যের জনপ্রিয় খেলা হাডুডুর মাধ্যমে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং লোকজ সংস্কৃতি সংরক্ষণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী দাওয়াতি হাডুডু উৎসব।

সোমবার (৩ আগস্ট) সকালে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই খেলায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার মোট ৪০টি হাডুডু দল অংশ নেয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও জয়কলস গ্রামে এ দাওয়াতি হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার পাশাপাশি এটি গ্রামীণ সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও একটি মিলনমেলায় পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, খেলা উপলক্ষে পুরো গ্রামজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আমন্ত্রিত দলগুলোর আপ্যায়নের জন্য গরু জবাই করা হয়েছে। খেলা শেষে অতিথি ও খেলোয়াড়রা গ্রামের বিভিন্ন বাড়িতে দাওয়াতে অংশ নেবেন। বহু বছর ধরে চলে আসা এই প্রথা আজও স্থানীয়রা নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন।

খেলার মাঠ ঘিরে বসেছে নানা ধরনের ভ্রাম্যমাণ দোকান। বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল লোকে লোকারণ্য। দূর থেকে পুরো আয়োজনটি একটি প্রাণবন্ত গ্রামীণ মেলার চিত্র তুলে ধরেছে।

আয়োজক কমিটির প্রধান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা এই আয়োজন করেছি। বর্ষা মৌসুমে মানুষকে নির্মল বিনোদনের সুযোগ করে দেওয়া, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং জাতীয় খেলা হাডুডুর ঐতিহ্য ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতায় সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।

আয়োজক কমিটির সদস্য ও উপজেলা যুবদল নেতা সৈয়দ আলম বলেন, এই আয়োজন আমাদের গ্রামের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!