1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানিতে নাগরিকরা তুলে ধরলেন দুর্ভোগের কথা সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি

হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১.০২ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে পরিবেশ দূষণ রোধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। হাওরে পর্যটকবাহী হাউসবোট থেকে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার অন্যতম পর্যটন এলাকা মাটিয়ান হাওরে একটি হাউজবোট থেকে প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য সরাসরি পানিতে ফেলার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী তাকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। একই সঙ্গে হাউজবোট মালিককে ভবিষ্যতে হাওরের পানি ও পরিবেশ দূষণ করা থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
অপরদিকে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ বাস্তবায়নে উপজেলার শান্তিপুর নদী ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় নদী থেকে বালু বহনে ব্যবহৃত প্রায় ৮টি কাঠের ইঞ্জিনচালিত ও বারকি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়। অভিযানকালে স্থানীয় ইউপি সদস্য, তাহিরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এছাড়া নদী সুরক্ষায় ক্ষতিগ্রস্ত বাঁশের ব্যারিকেড দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ সুরক্ষায় তাহিরপুর উপজেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক ও আইনগত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!