1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

দোয়ারাবাজারে ১০০ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৫.৩৫ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল দোয়ারাবাজার থেকে ১০০ বোতল ভারতীয় মদের চালান জব্দ করেছে। এ সময় দু’জন মাদক কারবারিকেও আটক করা হয়। বৃহষ্পতিবার গভীর রাতে মদসহ দুজনকের আটকের কথা শুক্রবার বিকেলে প্রেসরিলিজ দিয়ে জানিয়েছে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
সুনামগঞ্জ র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ প্রেসবিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বাহাদুরপুর-মানিকপুর মাজারের দক্ষিণ পার্শে মদ বিক্রি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল মাদক কারবারিরা। এসময় র‌্যাব সদস্যরা একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ১০০ বোতল ভারতীয় মদের চালান জব্দ করে এবং রাসেল মিয়া ও শুভ দাস নামের দুইজনকে আটক করে। আটককৃতরা উপজেলার পাল্ডারগাও গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দোয়ারাবাজার থানা পুলিশের হাতে আসামিদের হস্থান্তর করা হয়েছে।
র‌্যাবের মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে আমরা কাজ করছি। আসামী ও জব্দ মাদকের চালান বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!