স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ র্যাব-৯ এর একটি অভিযানিক দল দোয়ারাবাজার থেকে ১০০ বোতল ভারতীয় মদের চালান জব্দ করেছে। এ সময় দু’জন মাদক কারবারিকেও আটক করা হয়। বৃহষ্পতিবার গভীর রাতে মদসহ দুজনকের আটকের কথা শুক্রবার বিকেলে প্রেসরিলিজ দিয়ে জানিয়েছে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
সুনামগঞ্জ র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ প্রেসবিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বাহাদুরপুর-মানিকপুর মাজারের দক্ষিণ পার্শে মদ বিক্রি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল মাদক কারবারিরা। এসময় র্যাব সদস্যরা একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ১০০ বোতল ভারতীয় মদের চালান জব্দ করে এবং রাসেল মিয়া ও শুভ দাস নামের দুইজনকে আটক করে। আটককৃতরা উপজেলার পাল্ডারগাও গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দোয়ারাবাজার থানা পুলিশের হাতে আসামিদের হস্থান্তর করা হয়েছে।
র্যাবের মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে আমরা কাজ করছি। আসামী ও জব্দ মাদকের চালান বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net