1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩.৪৮ পিএম
  • ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-১ আসনে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়দানের দাবিতে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা সদর, বাদাঘাট বাজার, নতুন বাজার ও ধর্মপাশা উপজেলায় তাকে মনোনয়নদানের পক্ষে মিছিল দেন হাজারো নেতাকর্মীরা। তারা জনপ্রিয়, গ্রহণযোগ্য ও দলের প্রতি নিবেদিতপ্রাণ ত্যাগী নেতা কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা স্লোগান দেন ‘বক্কর চক্কর (অপকৌশল) বুঝিনা, কামরুল ছাড়া মানিনা’
বিক্ষুব্দ নেতাকর্মীরা জানান, কামরুজ্জামান কামরুল এই আসনের সবচেয়ে জনপ্রিয়, সাহসী ও দলের সবচেয়ে ত্যাগী ও নির্যাতিত নেতা। তিনি বারবার মামলা-হামলায় নির্যাতিত হয়ে কারাবরণ করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রূখতে রাজপথে বুক চিতিয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছেন। নিজে নির্যাতিত হয়ে নির্যাতিত নেতাকর্মীর পাশে দাড়িয়েছেন। বিএনপিকে তৃণমূলে সংগঠিত করতে রেখেছেন বিশেষ ভূমিকা। আগামী জাতীয় নির্বাচনে কামরুজ্জামান কামরুলের মতো প্রার্থী চায়। নেতাকর্মীরা এই আসনে কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়নদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সাইদুল কিবরিয়া, তোজাম্মিল হক নাসরুম, সামরুল ইসলাম, আবুল হাসান রাসেল প্রমুখ।
উল্লেখ্য এর আগের দিন এই আসনের আরেক মনোনয়ন বঞ্চিত নেতা কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসম্পাদক মাহবুবুর রহমানের সমর্থকরাও তাকে চূড়ান্ত মনোনয়নের জন্য জামালগঞ্জে বিক্ষোভ মিছিল করেন।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনিসুল হক। মনোনয়নের পর তিনি নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!